নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া ইশরাক হোসেনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া ইশরাক হোসেনের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া ইশরাক হোসেনের ছবির ক্যাপশন:
ad728

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি নির্বাচনি বক্তব্যকে কেন্দ্র করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে দাবি করেন, এ ধরনের মন্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দেয় এবং তার চিকিৎসা প্রয়োজন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন এসব কথা বলেন। এ সময় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি ইঙ্গিত করে বলেন, রাজনৈতিক অঙ্গনে প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি।

এর আগে রোববার পুরান ঢাকার ধূপখোলা মাঠে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজ ও জমিদারদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান। ওই বক্তব্যে ব্যবহৃত কিছু শব্দকে কেন্দ্র করেই এ বিতর্কের সূত্রপাত হয়।

ইশরাক হোসেন বলেন, এ ধরনের ভাষা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে এবং ভোটারদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, ক্ষমা না চাইলে সংশ্লিষ্ট দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে প্রার্থিতা বাতিল কিংবা দলীয় শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া।

দেশের সার্বিক নির্বাচনি পরিস্থিতি প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কিছু ব্যক্তির বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে পারে। তিনি সবাইকে সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি জনগণের রায়ের ওপর আস্থাশীল এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে সকালে ইশরাক হোসেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সভায় অংশ নেন। সেখানে তিনি সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং চিকিৎসা খাতে সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

বিএনপি সূত্র জানায়, দিনব্যাপী সূত্রাপুরের বিভিন্ন এলাকায় ইশরাক হোসেনের নির্বাচনি গণসংযোগ কর্মসূচি চলবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনসভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি বিএনপি প্রা

জনসভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি বিএনপি প্রা