ত্রয়োদশ নির্বাচনে নজরদারিতে ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ত্রয়োদশ নির্বাচনে নজরদারিতে ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
ত্রয়োদশ নির্বাচনে নজরদারিতে ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তাদের মধ্যে আমন্ত্রিত পর্যবেক্ষকদের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাখা হবে।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। ইসি সচিব বলেন, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের মধ্যে ৮৩ জনকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬ জন ইতোমধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। পাঁচটি সংস্থা আমন্ত্রণে সাড়া না দিয়ে অংশগ্রহণে অপারগতা জানিয়েছে। আরও কয়েকজনের অংশগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আখতার আহমেদ জানান, বিদেশি অতিথিদের আমন্ত্রণ দুটি পদ্ধতিতে দেওয়া হয়েছে। একটি সরাসরি আমন্ত্রণের মাধ্যমে এবং অন্যটি ওপেন ইনভাইটেশনের মাধ্যমে। এরই মধ্যে ওপেন ইনভাইটেশনের আওতায় ৫০ জন বিদেশি সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক বাংলাদেশে এসে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছেন। প্রতি ঘণ্টায় এই সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

ভিসা ব্যবস্থাপনা সম্পর্কে ইসি সচিব বলেন, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। তারা নিজ নিজ পয়েন্ট অব ডিপারচার থেকেই ভিসা নিয়ে আসতে পারবেন। যারা তা করতে পারবেন না, তাদের জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ হেল্পডেস্ক থাকবে।

নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি অতিথিদের জন্য আলাদা হেল্পডেস্ক ও মিডিয়া সেল খোলা হবে। সেখানে প্রতিটি পয়েন্টে সমন্বয়ের ব্যবস্থা থাকবে। পর্যবেক্ষকদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও থাকবেন বলে জানান তিনি।

আখতার আহমেদ আরও জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বেড়ে প্রায় ৩০০ জনে পৌঁছাতে পারে। এছাড়া কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ১০ জন এবং তুরস্ক থেকে ৯ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ হিসেবে এবারের নির্বাচনে ১৬ হাজারেরও বেশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। ইসি সচিব বলেন, বিএনসিসি সদস্যদের ডেপ্লয়মেন্ট, অবস্থান ও কমান্ড স্ট্রাকচার আগামী রোববার অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত করা হবে। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, বিএনসিসি নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহায়তা দেবে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আট লাখের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য থাকবেন প্রায় এক লাখ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাণিজ্যমেলায় যাতায়াত স্বস্তির, দাম নিয়ে পুরোনো অভিযোগ

বাণিজ্যমেলায় যাতায়াত স্বস্তির, দাম নিয়ে পুরোনো অভিযোগ