৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি সরকারি কর্মচারীদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি সরকারি কর্মচারীদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি সরকারি কর্মচারীদের ছবির ক্যাপশন:
ad728

৯ম পে স্কেলের গেজেট প্রকাশ, জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি মানা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। সমাবেশে স্বাগত বক্তব্য দেন সমন্বয়ক মো. মাহমুদুল হাসান। এতে জোটভুক্ত বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ এবং চলতি বছরের ১ জানুয়ারি থেকে তা কার্যকর করার জোর দাবি জানান। তারা বলেন, গত সাত বছর ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কর্মচারীদের ন্যায্য দাবিগুলো আমলে নেওয়া হয়নি।

বক্তারা আরও জানান, গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠিত মহাসমাবেশের পর আশা করা হয়েছিল ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, যা কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে।

৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো— ব্লক পোস্টে কর্মরতদের প্রতি পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান, কারিগরি কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল মর্যাদা প্রদান, চাকরির শেষ ধাপে উন্নীতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা এবং উন্নয়ন প্রকল্পে চাকরিকাল গণনার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যমূলক আদেশ বাতিল।

এ ছাড়া রেশন পদ্ধতি চালু করা এবং সচিবালয়ের মতো সব দপ্তরে এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের দাবিও জানান বক্তারা। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুর-১ আসনের জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল

রংপুর-১ আসনের জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল