রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, যুবক নিহত, আহত ২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, যুবক নিহত, আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, যুবক নিহত, আহত ২ ছবির ক্যাপশন:

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গোলাগুলির ঘটনায় মোহাম্মদ কামাল নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বুধবার (৬ মে) বিকেল প্রায় ৩টার দিকে বালুখালী ৮-ইস্ট ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই বলে জানা গেছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে হঠাৎ গোলাগুলির শব্দে ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।

এদিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকাতেও এর আগের দিন (মঙ্গলবার) সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে কেফায়েত উল্লাহ ওরফে আবদুল হালিম নামে আরেকজন নিহত হন এবং আহত হন আরও দুইজন। টানা দুই দিনের সহিংস ঘটনায় ক্যাম্পজুড়ে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোস্টাল ব্যালটে রেকর্ড সাড়া, নিবন্ধন ছাড়াল ১৫ লাখ

পোস্টাল ব্যালটে রেকর্ড সাড়া, নিবন্ধন ছাড়াল ১৫ লাখ