মুগদা হাসপাতাল থেকে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মুগদা হাসপাতাল থেকে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
মুগদা হাসপাতাল থেকে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে অপহরণের শিকার তিন বছরের শিশুটিকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি বর্তমানে নিরাপদ রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে এক রিকশাচালক শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই শিশুটির পরিবার মুগদা থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

পুলিশ জানায়, শিশুটির বাবা সুইজারল্যান্ডপ্রবাসী। প্রায় এক বছর আগে শিশুটির মা ও শিশু দেশে ফিরে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন।

অপহরণের ঘটনার বিবরণ দিয়ে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিশুটির মা চিকিৎসকের পরামর্শ নিতে মুগদা হাসপাতালে যান। হাসপাতালের সামনে একটি অটোরিকশায় শিশুটিকে বসিয়ে রেখে তিনি পানি কিনতে পাশের দোকানে যান। এ সময় রিকশাচালক সুযোগ নিয়ে শিশুটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

শিশুটির মা, ফিজিওথেরাপিস্ট সুমাইয়া আক্তার মিলি বলেন, “আমি পানি কিনতে একটু দূরে যাই। যাওয়ার সময় বাচ্চাকে নামাতে চেয়েছিলাম, কিন্তু ও নামেনি। রিকশাচালক বলেছিল—বাচ্চা নামতে চাচ্ছে না, আপনি বিল দিয়ে আসেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে তাকিয়ে দেখি রিকশা আর বাচ্চা নেই।”

তিনি আরও বলেন, “সঙ্গে সঙ্গে দৌড়াইছি, আশপাশের সবাইকে জিজ্ঞেস করছি। কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি।”

ঘটনার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরে শিশুটির অবস্থান শনাক্ত করে গাইবান্ধা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অপহরণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা-৭ আসনে দিনভর গণসংযোগে বিএনপি প্রার্থী হামিদুর রহমান

ঢাকা-৭ আসনে দিনভর গণসংযোগে বিএনপি প্রার্থী হামিদুর রহমান