নন্দীগ্রামে মোটরসাইকেল–ভটভটির সংঘর্ষ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নন্দীগ্রামে মোটরসাইকেল–ভটভটির সংঘর্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
নন্দীগ্রামে মোটরসাইকেল–ভটভটির সংঘর্ষ ছবির ক্যাপশন:
ad728

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল ও তিন চাকার যান ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই কৃষক নিহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক আটটার দিকে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর পালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাড়িয়াপুর উত্তর মণ্ডলপাড়ার বাসিন্দা কৃষক সুইট হোসেন (৫০) ও আজিজার রহমান (৫৫)। তাঁরা দুজনই পেশায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গ্রামের পাশের একটি আলুখেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সুইট হোসেন ও তাঁর প্রতিবেশী আজিজার রহমান। পথে দাড়িয়াপুর পালপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আজিজার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সুইট হোসেনকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ার সাত আসনে বড় জয়ের লক্ষ্য বিএনপির: তারেক রহমান

বগুড়ার সাত আসনে বড় জয়ের লক্ষ্য বিএনপির: তারেক রহমান