আশুলিয়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আশুলিয়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
আশুলিয়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

সাভারের আশুলিয়ায় সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার ওই মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।

ভুক্তভোগী শিশুটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি তার চাচার বাসায় থেকে পড়াশোনা করত। গত বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে সে কান্নাকাটি শুরু করে। পরে স্বজনদের কাছে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে।

পরবর্তীতে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, শুক্রবার গ্রেপ্তার শিক্ষককে আদালতে পাঠানো হবে এবং ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় আইনগত সহায়তা দিবস উদযাপন

গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় আইনগত সহায়তা দিবস উদযাপন