সৌদি যুবরাজ ট্রাম্পকে ইরান আক্রমণ অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সৌদি যুবরাজ ট্রাম্পকে ইরান আক্রমণ অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
সৌদি যুবরাজ ট্রাম্পকে ইরান আক্রমণ অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন ছবির ক্যাপশন:

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানবিরোধী হামলা অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছেন। তিনি যুক্তি দিয়েছেন, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।

নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, যুবরাজ গত সপ্তাহে একাধিকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। সৌদি যুবরাজের যুক্তি অনুযায়ী, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদি হুমকির মুখে রেখেছে, যা নির্মূল করা সম্ভব হলে নিরাপত্তা নিশ্চিত হবে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এই অবস্থানের কথা অস্বীকার করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে দীর্ঘমেয়াদি কৌশলগত হুমকি হিসেবে দেখেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েলের দৃষ্টিতে ইরান দুর্বল হয়ে গেলে পরিস্থিতি গ্রহণযোগ্য হতে পারে। অন্যদিকে, সৌদি আরব আশঙ্কা করছে, যদি ইরান সম্পূর্ণভাবে অস্থিতিশীল হয়ে পড়ে, তবে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় সরাসরি ঝুঁকি তৈরি হবে।

সংঘাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার কারণে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই শীর্ষ পর্যায়ে আশঙ্কা করছেন, ইরান দীর্ঘমেয়াদি উত্তেজনায় থাকলে তারা সৌদি তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে আরও বড় ধরনের হামলা চালাতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কনের কুকুর ঘিরে বিয়েবাড়িতে সংঘর্ষ, বাতিল হলো অনুষ্ঠান

কনের কুকুর ঘিরে বিয়েবাড়িতে সংঘর্ষ, বাতিল হলো অনুষ্ঠান