১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা, তদন্ত করবে পুলিশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা, তদন্ত করবে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা, তদন্ত করবে পুলিশ ছবির ক্যাপশন:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর তথ্য যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

রবিবার (১০ মে) সংস্থাটির পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ যাচাই করা হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর বিরুদ্ধে পুলিশি তদন্তের মাধ্যমে তাদের অতীত কার্যক্রম যাচাই করতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের জমা দেওয়া সব ধরনের কাগজপত্র ও ডকুমেন্টসের সত্যতাও খতিয়ে দেখা হবে।

এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের যাচাই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অর্থের প্রভাব নয়, ভোটারদের সমর্থনেই জিততে চাই: সাকি

অর্থের প্রভাব নয়, ভোটারদের সমর্থনেই জিততে চাই: সাকি