‘খ’ শ্রেণিতে উন্নীত হলো বগুড়ার শিবগঞ্জ পৌরসভা, বাড়ল সীমানাও The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘খ’ শ্রেণিতে উন্নীত হলো বগুড়ার শিবগঞ্জ পৌরসভা, বাড়ল সীমানাও

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
‘খ’ শ্রেণিতে উন্নীত হলো বগুড়ার শিবগঞ্জ পৌরসভা, বাড়ল সীমানাও ছবির ক্যাপশন:

বগুড়ার শিবগঞ্জ পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার সীমানা সম্প্রসারণ করে নতুন ৮টি এলাকা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত NICAR meeting-এ এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুনভাবে যুক্ত হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে পশ্চিম জাহাঙ্গীরাবাদ, জাহাঙ্গীরাবাদ, চাঁদনিয়া শিবগঞ্জ, উথলী, নারায়ণপুর, সন্যাসী ধোন্দাকোলা মৌজা এবং আঁচলাই ও নাটমরিচাই মৌজার আংশিক অংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব এলাকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করা হবে।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গত ৫ মে স্থানীয় সরকার বিভাগ শিবগঞ্জ পৌরসভাকে খ শ্রেণিতে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই সিদ্ধান্তকে শিবগঞ্জের উন্নয়নে একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়দের মতে, পৌরসভার পরিধি বাড়ার ফলে এসব এলাকায় সড়ক, ড্রেনেজ, স্যানিটেশনসহ নাগরিক সুবিধা আরও উন্নত হবে।

শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২০০২ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার আয়তন ছিল ১৪ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ২৪ হাজার ৬৯৭ জন। নতুন সম্প্রসারণের মাধ্যমে এটি আরও বিস্তৃত ও উন্নয়নমুখী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঈদ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত শিক্ষা মন্ত

ঈদ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত শিক্ষা মন্ত