আইন সবার জন্য সমান: ডেপুটি শেরিফের বিরুদ্ধে হত্যার অভিযোগে তুমুল আলোচনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আইন সবার জন্য সমান: ডেপুটি শেরিফের বিরুদ্ধে হত্যার অভিযোগে তুমুল আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
আইন সবার জন্য সমান: ডেপুটি শেরিফের বিরুদ্ধে হত্যার অভিযোগে তুমুল আলোচনা ছবির ক্যাপশন:

ক্যালিফোর্নিয়ার বিউমন্ট এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নতুন করে আলোচনায় এসেছে “আইন সবার জন্য সমান” এই বহুল প্রচলিত কথাটি কতটা বাস্তব—তা নিয়ে। মাত্র এক সপ্তাহ পর বিয়ের স্বপ্নে বিভোর ছিলেন ২১ বছর বয়সী গ্যাভিন হিঙ্কলে ও ২০ বছর বয়সী ম্যাডেলিন ফক্স। কিন্তু হঠাৎই এক দুর্ঘটনায় সব স্বপ্ন ভেঙে যায়।

একটি দ্রুতগামী ফোর্ড গাড়ি এসে তাদের বহনকারী টেসলাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন গ্যাভিন। গুরুতর আহত ম্যাডেলিন দীর্ঘ সময় কোমায় থাকার পর বেঁচে ফিরলেও স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। তাদের সুখী ভবিষ্যতের স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়।

ঘটনার তদন্তে জানা যায়, ফোর্ড গাড়িটি চালাচ্ছিলেন ডেপুটি শেরিফ গ্লিন উইলবার্ন। তিনি একটি গুলির ঘটনার খবর পেয়ে সাইরেন ও লাল বাতি জ্বালিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থলে যাচ্ছিলেন। তবে দুর্ঘটনার ঠিক আগে তিনি জানতে পারেন, অন্য পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং সন্দেহভাজন গাড়িটিও আর সেখানে নেই।

তবুও তিনি উচ্চগতিতে গাড়ি চালিয়ে একটি ইন্টারসেকশনে প্রবেশ করেন এবং ট্রাফিক সিগনাল অমান্য করে গ্যাভিনদের গাড়িতে ধাক্কা দেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, উইলবার্ন প্রায় ১০০ মাইল গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং সংঘর্ষের সময়ও তার গতি ছিল অত্যন্ত বেশি।

রিভারসাইড কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা গ্রহণ করেছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। তার বিরুদ্ধে অসতর্ক গাড়ি চালিয়ে হত্যা এবং গুরুতর আঘাত করার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

এই ঘটনায় সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে এসেছে, তা হলো—আইন কি সত্যিই সবার জন্য সমান? একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে উইলবার্ন বিশেষ কিছু আইনি সুবিধা ভোগ করেন। কিন্তু সেই সুবিধা কি তাকে দায়মুক্তি দেয়?

তদন্তে উঠে এসেছে, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা গুরুতর আহত গ্যাভিন ও ম্যাডেলিনকে ফেলে আগে উইলবার্নকে হাসপাতালে নিয়ে যায়। যদিও তার আঘাত তেমন গুরুতর ছিল না। অনেকের মতে, এটি দায়িত্ব পালনে বৈষম্যের উদাহরণ এবং এখানে মানবিক ও আইনি নীতির ব্যত্যয় ঘটেছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, উইলবার্নের অবহেলাই এই দুর্ঘটনার মূল কারণ। গ্যাভিনের পরিবার এ ঘটনায় বিচারিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, এটি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অন্যদিকে ম্যাডেলিনের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, কোনো পদবি বা ব্যাজ কাউকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না। তারা মনে করেন, জরুরি গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ অধিকার থাকলেও তা প্রয়োগ করতে হবে অন্যদের নিরাপত্তা নিশ্চিত করে।

রিভারসাইড কাউন্টির জেলা অ্যাটর্নি মাইকেল হেস্ট্রিন বলেছেন, আইন প্রয়োগকারী কর্মকর্তা জড়িত থাকলে ঘটনাটি আরও গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। কারণ এখানে শুধু একটি দুর্ঘটনা নয়, বরং আইন, দায়িত্ব এবং ক্ষমতার সঠিক ব্যবহার—সবকিছুই প্রশ্নের মুখে পড়ে।

এ মামলার শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে এই বিচার শুধু একটি দুর্ঘটনার বিচার নয়, বরং এটি নির্ধারণ করবে—আইনের চোখে সবাই কি সত্যিই সমান, নাকি কিছু মানুষ এখনও বিশেষ সুবিধা ভোগ করে।

গ্যাভিন ও ম্যাডেলিনের পরিবারের প্রত্যাশা, এই বিচার একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে এমন বেপরোয়া আচরণের পুনরাবৃত্তি রোধ করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত প্রায় ১২০০

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত প্রায় ১২০০