একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন, কমল সব ক্যারেটের দাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন, কমল সব ক্যারেটের দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন, কমল সব ক্যারেটের দাম ছবির ক্যাপশন:
ad728

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের দরপতনের পর আজ শনিবার (৩১ জানুয়ারি) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্য তালিকা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ভরিতে ৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছে স্বর্ণের মূল্য।

নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিপ্রতি ২ লাখ ২২ হাজার ২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

বাজুস জানায়, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে, গত ২৯ জানুয়ারি সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। সেদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়। মাত্র একদিনের ব্যবধানে আবার বড় অঙ্কে দাম কমানোয় বাজারে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের স্বর্ণবাজারে মোট ১৭ বার দামের সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৩ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে সারা বছরজুড়ে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বামীর কবরের পাশেই শায়িত হতে পারেন খালেদা জিয়া

স্বামীর কবরের পাশেই শায়িত হতে পারেন খালেদা জিয়া