আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল ইসি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল ইসি ছবির ক্যাপশন:
ad728

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই সতর্কবার্তা দেওয়া হয়। সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ-৪ আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিংক শেয়ার করে মোমবাতি প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। নির্বাচন কমিশনের মতে, এই কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন।

নোটিশে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি পরিপন্থি যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে আচরণ বিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে প্রার্থীর বিরুদ্ধে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য গিয়াস উদ্দিন তাহেরির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টাকা দিয়ে ভোট কেনে না জামায়াত : কৃষ্ণনন্দী

টাকা দিয়ে ভোট কেনে না জামায়াত : কৃষ্ণনন্দী