পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক ছবির ক্যাপশন:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে ড্রেসম্যান লিমিটেড নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহকৃত পানি পান করেন শ্রমিকেরা। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থ শ্রমিকদের দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একের পর এক রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, কারখানার সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ ছিল এবং সেটি পান করার পরই তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের দাবি, একসঙ্গে শতাধিক শ্রমিক একই উপসর্গে আক্রান্ত হন এবং অনেকেই অচেতন হয়ে পড়েন।

তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি জানার পরই দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের ধারণা, সাপ্লাই লাইনের পানিতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে, তবে প্রাথমিকভাবে পানিতে কোনো ত্রুটি পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সকালে একের পর এক অসুস্থ শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকরা কাজ করছেন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী