ভুয়া ফটোকার্ড নিয়ে সতর্ক করলেন হানিফ সংকেত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভুয়া ফটোকার্ড নিয়ে সতর্ক করলেন হানিফ সংকেত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
ভুয়া ফটোকার্ড নিয়ে সতর্ক করলেন হানিফ সংকেত ছবির ক্যাপশন:

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। তিনি জানিয়েছেন, তার নাম ও উপস্থাপনা শৈলী নকল করে কিছু ফটোকার্ড তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হানিফ সংকেত বলেন, দীর্ঘদিন ধরেই তিনি তার অনুষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন—সামাজিক মাধ্যমে কোনো কিছু যাচাই-বাছাই ছাড়া শেয়ার করা শুধু অন্যায় নয়, বরং তা অপরাধের পর্যায়েও পড়তে পারে।

তিনি জানান, তার কিছু শুভাকাঙ্ক্ষী সম্প্রতি এমন কয়েকটি ফটোকার্ড তার নজরে এনেছেন, যেগুলোতে তার উপস্থাপনার ধরণ অনুকরণ করা হয়েছে। তবে এসব ফটোকার্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, অনেকেই সত্যতা যাচাই না করেই এসব ভুয়া কনটেন্ট শেয়ার, কমেন্ট ও লাইক করছেন, যা বিভ্রান্তি ছড়ানোর একটি বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।

চার দশকেরও বেশি সময় ধরে তিনি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে হানিফ সংকেত বলেন, তার প্রকৃত বক্তব্য বা ফটোকার্ড শুধুমাত্র তার নিজস্ব ভেরিফায়েড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশিত হয়।

তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার থেকে বিরত থাকতে হবে এবং শেয়ার করার আগে অবশ্যই যাচাই করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আইআরজিসি প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী নিহত -আন্তর্জাতিক গণমাধ্

আইআরজিসি প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী নিহত -আন্তর্জাতিক গণমাধ্