১. ৫০ লাখ টাকা চাঁদা দাবি, সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১. ৫০ লাখ টাকা চাঁদা দাবি, সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
১. ৫০ লাখ টাকা চাঁদা দাবি, সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ছবির ক্যাপশন:

চট্টগ্রামে এক সাংবাদিককে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির শিকার হয়েছেন সাংবাদিক এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ। এ ঘটনায় তিনি শনিবার (৯ মে) রাতে নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে বলা হয়, হুমকিদাতা নিজেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ছোট ভাই ডেভিড ইমন বলে পরিচয় দেন। শনিবার বিকেলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে তিনি বিপ্লব দে পার্থের সঙ্গে কথা বলেন এবং পরে ভয়েস বার্তার মাধ্যমে ভয়াবহ হুমকি দেন।

অডিও বার্তায় ইমন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে তাকে গুলি করে হত্যা করা হবে এবং এমনভাবে আক্রমণ করা হবে যাতে পরিবারের সদস্যরাও হিসাব রাখতে পারবে না। তিনি আরও বলেন, “সারা শরীর বোলতার বাসা বানিয়ে ফেলব, এতগুলো গুলি করব যে গোনা যাবে না।”

ভুক্তভোগী বিপ্লব দে পার্থ জানান, প্রথমে বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। সেখানে তাকে জানানো হয় যে, তার আয় বেশি হচ্ছে এবং কারাগারে থাকা লোকদের জন্য ৫০ লাখ টাকা লাগবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং পরে ভয়েস মেসেজে হত্যার হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত আতঙ্কজনক হওয়ায় তিনি দ্রুত থানায় জিডি করেছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ডেভিড ইমনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক গুরুতর মামলা রয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুন, পতেঙ্গায় গুলি করে হত্যাসহ অন্তত সাতটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় আছেন বলে জানা যায়।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সংগঠিত অপরাধচক্রের সঙ্গে জড়িত একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করছে। এই ঘটনার পেছনে সেই চক্রের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিক মহল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সেনাবাহিনী প্রধানের সফরে নতুন চিকিৎসা প্রতিষ্ঠানের কার্যক্রম

সেনাবাহিনী প্রধানের সফরে নতুন চিকিৎসা প্রতিষ্ঠানের কার্যক্রম