ব্রাজিলের গ্রুপ পর্বের সূচি
প্রথম ম্যাচ
প্রতিপক্ষ: মরক্কো
তারিখ: ১৪ জুন ২০২৬
ভেন্যু: MetLife Stadium
বাংলাদেশ সময়: ভোর ৪টা
দ্বিতীয় ম্যাচ
প্রতিপক্ষ: হাইতি
তারিখ: ২০ জুন ২০২৬
ভেন্যু: Lincoln Financial Field
বাংলাদেশ সময়: সকাল ৬:৩০
তৃতীয় ম্যাচ
প্রতিপক্ষ: স্কটল্যান্ড
তারিখ: ২৫ জুন ২০২৬
ভেন্যু: Hard Rock Stadium
বাংলাদেশ সময়: ভোর ৪টা
গ্রুপ চ্যাম্পিয়ন হলে সম্ভাব্য পথ
গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ দলের মুখোমুখি হতে পারে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপান বা সুইডেনের নাম আলোচনায় রয়েছে।
কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড বা মেক্সিকো। আর সেমিফাইনালে ফুটবলপ্রেমীরা দেখতে পারেন ব্রাজিল বনাম আর্জেন্টিনা অথবা ব্রাজিল বনাম পর্তুগালের মতো হাইভোল্টেজ লড়াই।
রানার্স-আপ হলে
গ্রুপে দ্বিতীয় হলে ব্রাজিলকে শুরুতেই তুলনামূলক কঠিন পথ পাড়ি দিতে হতে পারে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস, ফ্রান্স বা জার্মানির মতো শক্তিশালী দল সামনে আসতে পারে।
তৃতীয় হয়ে নকআউটে উঠলে
সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী পর্বে গেলে তাদের প্রতিপক্ষ নির্ভর করবে অন্যান্য গ্রুপের ফলাফলের ওপর। সে ক্ষেত্রে মেক্সিকো, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স কিংবা আর্জেন্টিনার মতো দলও প্রতিপক্ষ হতে পারে।
১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ২৪ বছরের শিরোপা-খরা কাটিয়েছিল ব্রাজিল। এবারও বিশ্বকাপের মঞ্চ যুক্তরাষ্ট্রে। তাই ব্রাজিল সমর্থকদের আশা, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ‘হেক্সা’ স্বপ্ন পূরণ করতে পারবে তাদের প্রিয় দল।
কসমিক ডেস্ক