বিশ্বকবি Rabindranath Tagore-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘আমি তোমাদেরই লোক’ প্রতিপাদ্যে শুক্রবার পান্থপথে মাদল শস্যভাণ্ডারে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহুমাত্রিক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, সাধারণ সম্পাদক শাকিল মাহবুব এবং নাটোর লালপুর বহুমাত্রিকের সভাপতি আরিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতেই কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পরিবেশনা শুরু হয়। বহুমাত্রিকের সদস্য সুমিত পাল আবৃত্তি করেন। এছাড়া লায়লা নারগিস পলি, শামিমা আক্তার মলি, আল নোমান ও ফৌজিয়া হিয়া আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।
সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী বাংলা। জমজ দুই বোন আয়রা ও আয়জার আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি ঢাকা কমিটির সভাপতি রোকেয়া ইয়াসমিন বর্ণা এবং প্রশিক্ষণ সম্পাদক অসীম রায় গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল Rabindranath Tagore-এর কালজয়ী গানের সঙ্গে একক নৃত্য, যা পরিবেশন করেন সহ-সভাপতি রওনক ফেরদৌস রাকা।
এছাড়া অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের সামনে বিশ্বকবির গৌরবময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা তুলে ধরেন শামিমা আক্তার মলি, আসমা সাদিয়া ও উর্বশী।
সাহিত্য পাঠ পর্বে সংগঠনের সদস্য সুইটি Shesher Kobita থেকে অংশবিশেষ পাঠ করেন। অন্যদিকে মোহতারিমা রহমান Gitanjali থেকে ‘আবার এসেছে আষাঢ়’ কবিতাটি আবৃত্তি করেন।
সার্বিকভাবে কবিতা, গান, নৃত্য ও আলোচনার সমন্বয়ে প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।