জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা পুলিশ সুপার মাসুদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা পুলিশ সুপার মাসুদের

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা পুলিশ সুপার মাসুদের ছবির ক্যাপশন:

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন আলোচিত জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। শুক্রবার (৮ মে) বিকেলে এলাকাটি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত বলে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, অতীতে এ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি র‍্যাব সদস্য হত্যার ঘটনাও ঘটেছিল। তবে প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

পরিদর্শনের সময় তিনি জঙ্গল সলিমপুর পুলিশ ক্যাম্প ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি জানান, ভবিষ্যতে যাতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী আবারও এ এলাকায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে পুলিশ কঠোরভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও কার্যক্রম আরও জোরদার করা হবে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এলাকাটিকে স্থায়ীভাবে শান্তিপূর্ণ পরিবেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে পুলিশ সুপার সীতাকুণ্ড মডেল থানা পরিদর্শন করেন। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম। এ সময় থানার কর্মকর্তাদের হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মাসুদ আলম। দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ শুরু করেছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচিত হলে ইউনিয়নভিত্তিক হিসাব দেবেন জামায়াত প্রার্থী মো.

নির্বাচিত হলে ইউনিয়নভিত্তিক হিসাব দেবেন জামায়াত প্রার্থী মো.