২৬ বিষয়ে অগ্রাধিকার দিয়ে জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২৬ বিষয়ে অগ্রাধিকার দিয়ে জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
২৬ বিষয়ে অগ্রাধিকার দিয়ে জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করে ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর সমাজ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইশতেহারে ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে।

রাষ্ট্র পরিচালনায় যুবসমাজকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের কথা উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠনের পাশাপাশি প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্প খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে। সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন, মেধাভিত্তিক নিয়োগ এবং সব ধরনের বৈষম্য দূর করার কথাও বলা হয়েছে।

অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংকসহ আর্থিক খাত সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব, স্বচ্ছ ও টেকসই অর্থনীতি গঠনের অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন চালু, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতি রয়েছে।

কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষি বিপ্লব ঘটানো, ২০৩০ সালের মধ্যে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা এবং ‘তিন শূন্য ভিশন’—পরিবেশগত অবক্ষয়, বর্জ্য ও বন্যা-ঝুঁকির শূন্যতা—বাস্তবায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।

শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন এবং বিশেষ করে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইশতেহারে প্রবাসীদের ভোটাধিকারসহ সব অধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্যখাতে সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু, পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, স্বল্পমূল্যের আবাসন, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সার্বজনীন সামাজিক নিরাপত্তাব্যবস্থা চালুর অঙ্গীকার করা হয়েছে।

সবশেষে সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, সৎ নেতৃত্ব গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবজি ও পেঁয়াজে স্বস্তি, হঠাৎ অস্থির হয়ে উঠেছে চিনি ও চালের ব

সবজি ও পেঁয়াজে স্বস্তি, হঠাৎ অস্থির হয়ে উঠেছে চিনি ও চালের ব