হাওর দুর্যোগ নিয়ে সচিবালয়ে ফজলুর রহমান, জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাওর দুর্যোগ নিয়ে সচিবালয়ে ফজলুর রহমান, জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
হাওর দুর্যোগ নিয়ে সচিবালয়ে ফজলুর রহমান, জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

আগাম বন্যা ও টানা বৃষ্টিতে হাওরাঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনার জন্য কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি সচিবালয়ে প্রবেশ করেন বলে তার ব্যক্তিগত সহকারী নিশ্চিত করেছেন।

সূত্র অনুযায়ী, বৈঠকে হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, পুনর্বাসন এবং জরুরি খাদ্য সহায়তার বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান জানান, বন্যা শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রী তাকে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছেন, যা তিনি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এবারের বন্যা ও অতিবৃষ্টিকে তিনি হাওরাঞ্চলের ইতিহাসে অন্যতম বড় ক্ষতির ঘটনা হিসেবে উল্লেখ করেন। তার মতে, শুধু আগাম বন্যাই নয়, টানা বর্ষণের কারণেও ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে, ফলে কৃষকের ফসল ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই সমানভাবে ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি ইতিমধ্যে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেছেন।

সরকারি পর্যায়ে এই বৈঠককে হাওরাঞ্চলের সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ড. কামাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি, স্বস্তিতে স্বজনরা

ড. কামাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি, স্বস্তিতে স্বজনরা