হাসনাতের আসনে জসিম উদ্দিনকে সমর্থন দিল বিএনপি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাসনাতের আসনে জসিম উদ্দিনকে সমর্থন দিল বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
হাসনাতের আসনে জসিম উদ্দিনকে সমর্থন দিল বিএনপি ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটি তাকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে। পরবর্তীতে হাইকোর্টেও তার করা রিট খারিজ হয়ে যায়। ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় বিকল্প হিসেবে জোটভুক্ত গণঅধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেবিদ্বার আসনে ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী নেই। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মৌখিকভাবে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন এবং তার পক্ষে মাঠে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেবিদ্বারবাসীর কাছে বিএনপির অনুরোধ—ট্রাক প্রতীকের পাশে থেকে জসিম উদ্দিনের পক্ষে কাজ করার জন্য।

এদিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই আসনে জসিম উদ্দিন জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের ৪৪ শতাংশই ব্যবসায়ী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের ৪৪ শতাংশই ব্যবসায়ী