সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন হচ্ছে: তথ্য উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন হচ্ছে: তথ্য উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
সাংবাদিকতায় নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন হচ্ছে: তথ্য উপদেষ্টা ছবির ক্যাপশন:

অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে নতুন নীতিমালা ও আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইনভিত্তিক গণমাধ্যম দ্রুত বাড়ছে। ফলে অনেকেই সহজে সংবাদমাধ্যম পরিচালনা করছেন, যেখানে নীতিমালার অভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকদের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি থাকা প্রয়োজন, যাতে তারা দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন এবং পেশাগত মান বজায় থাকে। এ লক্ষ্যে সরকার দ্রুত একটি কাঠামোগত নীতি ও নিয়ম প্রণয়নের পরিকল্পনা করছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, একটি গণতান্ত্রিক সরকার হিসেবে তথ্যপ্রবাহে স্বচ্ছতা বজায় রাখা সরকারের অঙ্গীকার। অতীতে তথ্য গোপনের যে অভিযোগ ছিল, তা থেকে বেরিয়ে এসে এখন উন্মুক্ত তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দিকে জোর দেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশে বিদ্যমান তথ্য কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে এবং এটিকে আরও কার্যকর ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া জেলা পর্যায়ে তথ্য অবকাঠামো উন্নয়ন এবং তা সমন্বিতভাবে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর ফলে তথ্যপ্রবাহ আরও গতিশীল ও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাহুলের রহস্যজনক মৃত্যু: আইনি লড়াইয়ে নামলেন প্রিয়াঙ্কা সরকার

রাহুলের রহস্যজনক মৃত্যু: আইনি লড়াইয়ে নামলেন প্রিয়াঙ্কা সরকার