অধ্যাদেশ আইনে রূপ পেলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অধ্যাদেশ আইনে রূপ পেলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
অধ্যাদেশ আইনে রূপ পেলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগর এলাকায় জিয়াউর রহমানখালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসকও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা নানা প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত থাকায় অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এসব প্রশাসককে সরকারিভাবে জবাবদিহিতার আওতায় রাখা হবে, যাতে সেবা কার্যক্রমে স্বচ্ছতা বজায় থাকে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার অধ্যাদেশ ইতোমধ্যে বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে। সংসদ সদস্যরা এটি সর্বসম্মতভাবে মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন এবং শিগগিরই তা সংসদে উপস্থাপন করে আইন হিসেবে কার্যকর করা হবে।

সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ নিয়োগপ্রাপ্ত প্রশাসক এজাজ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন এবং জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হরমুজ সংকটে ভারতীয় অর্থনীতি বড় চাপে পড়তে পারে

হরমুজ সংকটে ভারতীয় অর্থনীতি বড় চাপে পড়তে পারে