রংপুরে অনলাইন প্রতারণা চক্রের ২৫ সদস্যের তথ্য, আটক ২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রংপুরে অনলাইন প্রতারণা চক্রের ২৫ সদস্যের তথ্য, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
রংপুরে অনলাইন প্রতারণা চক্রের ২৫ সদস্যের তথ্য, আটক ২ ছবির ক্যাপশন:

রংপুরে একটি বড় অনলাইন প্রতারক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ, যেখানে কমপক্ষে ২৫ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করছে বলে জানা গেছে। এই চক্রটি বিদেশে চাকরি ও আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

জেলা ডিবি পুলিশের অভিযানে চক্রটির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন নুর নবীর ছেলে মো. নুরুজ্জামান এবং ইব্রাহিম আলীর ছেলে মো. খায়রুল ইসলাম। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, সিমকার্ড, ল্যাপটপ, বিকাশ লেনদেনের রেকর্ড, ভুয়া পাসপোর্টের কপি, অস্ট্রেলিয়ান ভুয়া ওয়ার্ক পারমিট এবং ভুয়া ভিসাসহ বিভিন্ন নথি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একজন পুলিশ কর্মকর্তা অনলাইনে “সহজে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ” সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখে সন্দেহ প্রকাশ করেন। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তথ্যপ্রযুক্তি সহায়তায় অভিযান চালানো হয়।

তদন্তে উঠে এসেছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি, ভিসা প্রসেসিং এবং উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। তারা ভুয়া ডকুমেন্ট তৈরি করে বিশ্বাসযোগ্যতা অর্জন করত এবং পরে ই-ট্রানজেকশনসহ বিভিন্ন মাধ্যমে টাকা সংগ্রহ করত।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই চক্রে মোট ২৫ থেকে ৩০ জন সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে অন্তত ২০ জনের নাম-ঠিকানা ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও সদস্যদের তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
তেলের সংকটে বিপাকে অর্থনীতি, বাড়ছে উৎপাদন খরচ

তেলের সংকটে বিপাকে অর্থনীতি, বাড়ছে উৎপাদন খরচ