জুলাই আন্দোলনের ঘটনায় আফজাল নাসেরকে ৩ দিনের রিমান্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জুলাই আন্দোলনের ঘটনায় আফজাল নাসেরকে ৩ দিনের রিমান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
জুলাই আন্দোলনের ঘটনায় আফজাল নাসেরকে ৩ দিনের রিমান্ড ছবির ক্যাপশন:

জুলাই আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসেরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কেএম আবদুল হক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আফজাল নাসেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আসামি ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য রিমান্ড প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই জুলাই আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে দয়রা জজ আদালতের সামনে পৌঁছালে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অনিক কুমার দাস গুরুতর আহত হন। পরে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং তার শরীরে এখনো স্প্লিন্টার রয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ওই ঘটনার সময় একাধিক রাজনৈতিক নেতার নির্দেশনা ও উসকানিতে হামলা চালানো হয় এবং পূর্বপরিকল্পিতভাবে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

আফজাল নাসেরকে চলতি বছরের ৩০ মার্চ গ্রেপ্তার করা হয় এবং এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বশেষ এই মামলায় তাকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দেওয়া হলো।

এই ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্টরা বলছেন, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে যা মামলার অগ্রগতিতে সহায়ক হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র