আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দেখায় বাধা নেই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দেখায় বাধা নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দেখায় বাধা নেই ছবির ক্যাপশন:

বাংলাদেশে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। সরকারি পর্যায়ে এখনো আনুষ্ঠানিকভাবে সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলেও দর্শকদের জন্য পুরোপুরি দরজা বন্ধ থাকছে না।

জানা গেছে, কেবল অপারেটরগুলো আইপিএল ম্যাচ প্রচার বা সম্প্রচার করলে তাতে বাধা দেবে না সরকার। ফলে বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি আইপিএল সম্প্রচার না করলেও দর্শকরা স্টার স্পোর্টসের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তিনি বলেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিষয়টি কিছুটা ভিন্ন ধরনের হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খেলাধুলার বিষয়কে রাজনৈতিকভাবে না দেখে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে চায় সরকার। তিনি বলেন, কোনো দেশীয় চ্যানেল যদি আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করে, তাহলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখানোর বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়। ভারতীয় সরকারের হস্তক্ষেপে মুস্তাফিজুর রহমান-কে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বর্তমান পরিস্থিতিতে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা বহাল থাকলেও বাস্তবে দর্শকরা খেলা দেখতে পারবেন—এমন একটি অবস্থান তৈরি হয়েছে। এখন তথ্যমন্ত্রীর দেশে ফেরার পর এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেটিই দেখার বিষয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগ

জামায়াত নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগ