পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে Suvendu Adhikari-এর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সরব ছিল টালিউডও। Rabindranath Tagore-এর জন্মদিনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-সহ Bharatiya Janata Party-এর কেন্দ্রীয় নেতারা। একই মঞ্চে দেখা যায় টালিউডের একঝাঁক জনপ্রিয় তারকাকেও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Prosenjit Chatterjee, Jeet, Jisshu Sengupta, Mamata Shankar, Rishi Kaushik ও Payel Sarkar-সহ আরও অনেকে।
তবে অনুষ্ঠানে Jeet-এর উপস্থিতির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। দীর্ঘদিন ধরেই রাজনীতি থেকে দূরে থাকা এই অভিনেতাকে একটি রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যাওয়ায় অনেকেই প্রশ্ন তোলেন—তবে কি তিনি এবার রাজনীতির পথে হাঁটছেন?
অবশেষে এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন Jeet। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক লিখিত বার্তায় তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
অভিনেতা বলেন, নতুন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের সম্মান রাখতেই তিনি সেখানে উপস্থিত হন। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ২০১১ সালে Mamata Banerjee মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়ও তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
Jeet আরও বলেন, সব রাজনৈতিক দলকেই তিনি সম্মান করেন। তবে তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে—এমন গুজব না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।