বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, স্বাধীনতার অঙ্গীকার পুনর্ব্যক্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, স্বাধীনতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, স্বাধীনতার অঙ্গীকার পুনর্ব্যক্ত ছবির ক্যাপশন:

আজ World Press Freedom Day। প্রতি বছরের মতো এবারও ৩ মে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।

বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, র‌্যালি এবং সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে এদিন বিভিন্ন উদ্যোগে অংশ নিচ্ছেন।

১৯৯১ সালে UNESCO-এর সাধারণ সম্মেলনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে United Nations General Assembly ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছরই দিনটি পালিত হয়ে আসছে।

এই দিনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের অবস্থা মূল্যায়ন এবং এর ওপর যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদেরও স্মরণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সকাল ৯টায় অফিসার্স ক্লাব থেকে একটি র‌্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি স্বাধীন, দায়িত্বশীল ও নিরাপদ সাংবাদিকতার প্রতি বৈশ্বিক অঙ্গীকারের প্রতীক হিসেবেও বিবেচিত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজা গণহত্যায় পরোক্ষ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত: ফাঁস

গাজা গণহত্যায় পরোক্ষ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত: ফাঁস