কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, আহত ৪৬ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, আহত ৪৬

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, আহত ৪৬ ছবির ক্যাপশন: ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে রাশিয়ার হামলায় কিয়েভ শহর ও আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ওয়াশিংটনের পথে রওনা হওয়ার পর শনিবার রাতভর কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, প্রায় ১০ ঘণ্টা ধরে রুশ সেনারা ৫০০ ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে অনেক হামলা প্রতিহত করা সম্ভব হলেও যে আঘাত প্রতিহত করা যায়নি, তার ফলে অন্তত ২ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। রাশিয়ার হামলায় ১০ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কিয়েভ প্রশাসন জানিয়েছে, হামলার প্রাথমিক পর্যায়ে ৭৫ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা জানান, কিয়েভের ৪০ শতাংশ আবাসিক ভবন বিদ্যুৎহীন হয়ে গেছে।

শীতকালে বিদ্যুৎবিহীন অবস্থায় কিয়েভবাসীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। কিয়েভের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।

ওয়াশিংটনে পৌঁছে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলেনস্কি বলেন, “যুদ্ধ থামানোর জন্য ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তিপূর্ণ আলোচনার ব্যাপারে রাশিয়ার মনোভাব কী, তা এই হামলার মধ্যে দিয়ে আরও একবার প্রমাণিত হলো।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফিরছেন নিজের মাটিতে, ১৯ বছর পর বগুড়া সফরে তারেক রহমান

ফিরছেন নিজের মাটিতে, ১৯ বছর পর বগুড়া সফরে তারেক রহমান