খামারে শ্রমিকের রক্তাক্ত লাশ, পরিবারের দাবি হত্যা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খামারে শ্রমিকের রক্তাক্ত লাশ, পরিবারের দাবি হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 ইং
খামারে শ্রমিকের রক্তাক্ত লাশ, পরিবারের দাবি হত্যা ছবির ক্যাপশন:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি গরুর খামার থেকে মনজিল শেখ (৫৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় খামারের আরেক শ্রমিক পলাতক রয়েছেন, যাকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানিয়া বাড়ির একটি খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনজিল শেখ স্থানীয় নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনজিল শেখ দীর্ঘ চার বছর ধরে সেলিম প্রধানিয়ার গরুর খামারে কাজ করছিলেন। প্রায় দেড় বছর আগে একই খামারে শ্রমিক হিসেবে যোগ দেন সাতক্ষীরা সদর উপজেলার সাগর হোসেন (৩০)। কাজের সময় বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে প্রায়ই কথাকাটাকাটি ও বিরোধ তৈরি হতো বলে জানিয়েছেন এলাকাবাসী।

মনজিল শেখের মরদেহ উদ্ধারের পর থেকেই সাগর হোসেন পলাতক থাকায় তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে মনে করা হচ্ছে।

খামার মালিকের ভাই মো. ইয়াকুব প্রধান জানান, সকালে খামারে গিয়ে শ্রমিকদের কোনো সাড়া না পেয়ে তিনি ডাকাডাকি করেন। পরে একটি ঘরের ভেতর চৌকির ওপর মনজিলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুনর্মিলনীতে হাসনাত আবদুল্লাহকে ১৪ লাখ টাকা অনুদান

পুনর্মিলনীতে হাসনাত আবদুল্লাহকে ১৪ লাখ টাকা অনুদান