ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, সাবেক ছাত্রলীগ নেতা আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, সাবেক ছাত্রলীগ নেতা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, সাবেক ছাত্রলীগ নেতা আটক ছবির ক্যাপশন:

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি রফিকুল ইসলাম (৩০) উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং কালমেঘা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে টাকা সংগ্রহের সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের অভিযোগ, প্রথমে মাইকিং করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে চাল, ডালসহ বিভিন্ন পণ্য দেওয়ার কথা প্রচার করা হয়। এরপর কার্ড তৈরি করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে এবং তার মতো অনেকের কাছ থেকেই টাকা আদায় করা হয়েছে।

আটকের খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগীরা থানার সামনে ভিড় করেন। তারা দ্রুত টাকা ফেরত এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনায় ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, অথচ এ নামে টাকা নেওয়া হয়েছে।

পাথরঘাটা থানার ওসি এনামুল হক জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টেকনো উন্মোচন করল ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভজি, বাং

টেকনো উন্মোচন করল ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভজি, বাং