পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪ লাখের বেশি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪ লাখের বেশি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪ লাখের বেশি ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের গন্তব্য দেশের ঠিকানায় ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান বলেন, ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। বাকি ব্যালটগুলো পর্যায়ক্রমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসী ভোটার নিবন্ধনের সার্বিক চিত্র তুলে ধরে সালীম আহমাদ খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালু হওয়ায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা প্রথমবারের মতো সহজে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এই ব্যবস্থাকে নির্বাচনী ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রবাসী ভোটে অংশগ্রহণের হার প্রত্যাশার চেয়েও বেশি। এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়বে বলে আশা করা হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত সব বৈধ পোস্টাল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও, রাজশাহীতে পুলিশ কনস্টেবল প

স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও, রাজশাহীতে পুলিশ কনস্টেবল প