কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 ইং
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন। তিনি জানান, ফাহিমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে একই দিন বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিম চৌধুরীকে আটক করেন একদল শিক্ষার্থী। এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, আর এস ফাহিমের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অতীতে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়। পরে তারা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, আর এস ফাহিমকে আটক ও গ্রেপ্তারের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
১০–দলীয় ঐক্যের সিদ্ধান্ত অমান্য: সংবাদ সম্মেলনে এনসিপি প্রার

১০–দলীয় ঐক্যের সিদ্ধান্ত অমান্য: সংবাদ সম্মেলনে এনসিপি প্রার