পারস্য থেকে ইরান: ইসলামের বিস্তারের ইতিহাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পারস্য থেকে ইরান: ইসলামের বিস্তারের ইতিহাস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 ইং
পারস্য থেকে ইরান: ইসলামের বিস্তারের ইতিহাস ছবির ক্যাপশন:

ইতিহাসের ধারায় ইরানের ইসলাম গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এটি কেবল সামরিক বিজয়ের গল্প নয়, বরং একটি সমাজের গভীর রূপান্তরের কাহিনি, যেখানে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে নতুন এক যুগের সূচনা ঘটে।

ইসলাম আগমনের আগে পারস্যভূমিতে জরথুষ্ট্র মতবাদ রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত ছিল। সে সময় সমাজে শ্রেণিবৈষম্য, অবিচার ও নির্যাতনের প্রভাব ছিল ব্যাপক। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হচ্ছিল এবং তারা পরিবর্তনের পথ খুঁজছিল।

এই প্রেক্ষাপটে ইসলামের বার্তা সেখানে পৌঁছে যায় সাহাবায়ে কেরামের মাধ্যমে। খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলে সাহাবি মুসান্না ইবনে হারিসা (রা.)-এর নেতৃত্বে ইরানে ইসলামি বিজয়ের প্রাথমিক ধাপ শুরু হয়। তিনি সাওয়াদ অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করে ইসলামের ভিত্তি স্থাপন করেন।

পরবর্তীতে খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর আমলে এই বিজয় নতুন গতি লাভ করে। সাহাবি আবু উবাইদ আস-সাকাফি (রা.) পারস্যের দক্ষিণ-পশ্চিম অঞ্চল দিয়ে অভিযান পরিচালনা করেন। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে সাফল্য অর্জন করলেও এক পর্যায়ে সংঘর্ষে শহীদ হন।

ইরান বিজয়ের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হলো কাদিসিয়ার যুদ্ধ। ১৪ হিজরিতে সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-এর নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্য সেনাপতি রুস্তুমের নেতৃত্বাধীন বিশাল বাহিনীকে পরাজিত করে। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক মোড় ঘোরানো ঘটনা হিসেবে বিবেচিত হয়।

ঐতিহাসিকদের মতে, মুসলিম বাহিনীর সংখ্যা তুলনামূলক কম হলেও তাদের দৃঢ় ঈমান ও কৌশলগত দক্ষতার মাধ্যমে তারা বিজয় অর্জন করে। এই যুদ্ধের পর মুসলিমরা পারস্যের রাজধানী মাদায়েন দখল করে নেয়, যা ছিল সাসানীয় শাসকদের কেন্দ্র।

এরপর মুসলিম বাহিনী জালুলা ও অন্যান্য অঞ্চলে অভিযান চালিয়ে পারস্যের প্রতিরোধ আরও দুর্বল করে দেয়। শেষ পর্যন্ত ২১ হিজরিতে নাহাওয়ান্দের যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করে। এই যুদ্ধকে ‘বিজয়ের বিজয়’ বলা হয়, কারণ এর মাধ্যমে সাসানীয় শাসনের পতন নিশ্চিত হয়।

এই ধারাবাহিক বিজয়ের ফলে পারস্যভূমিতে ইসলামের বিস্তার সহজ হয়। তবে পুরো ইরান নিয়ন্ত্রণে আনতে মুসলমানদের প্রায় এক দশক সময় লেগেছিল। এরপর আরবদের অভিবাসন, বসতি স্থাপন এবং সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে ইসলাম সেখানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।

দীর্ঘ প্রায় নয় শতাব্দী ধরে ইরান সুন্নি মতবাদ অনুসরণ করেছিল। পরে ৯০৬ হিজরিতে শিয়া সাফাভি শাসন প্রতিষ্ঠিত হলে ধর্মীয় কাঠামোয় পরিবর্তন আসে।

সব মিলিয়ে, ইরানের ইসলাম গ্রহণ শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে নয়, বরং দাওয়াত, নৈতিকতা এবং সামাজিক পরিবর্তনের মাধ্যমে একটি গভীর ঐতিহাসিক রূপান্তরের গল্প। এটি বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আসামি ধরতে গিয়ে হামলার শিকার এএসআই, গ্রেপ্তার দুই

আসামি ধরতে গিয়ে হামলার শিকার এএসআই, গ্রেপ্তার দুই