জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন Zahir Uddin Swapan। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, মানুষের অহেতুক ভয় এবং অসচেতনতার সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। কোথাও যদি প্রকৃত কোনো সমন্বয়হীনতা থাকে, তাহলে তা দ্রুত সমাধান করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পেট্রোল পাম্প মালিকদের সতর্ক করে তিনি বলেন, অবৈধভাবে তেল মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে বিশ্বাস না করতে এবং আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি ক্রয় থেকে বিরত থাকতে।
কসমিক ডেস্ক