টঙ্গীতে ছিনতাইয়ের সরঞ্জাম ও মাদকসহ ১১ জন গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টঙ্গীতে ছিনতাইয়ের সরঞ্জাম ও মাদকসহ ১১ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
টঙ্গীতে ছিনতাইয়ের সরঞ্জাম ও মাদকসহ ১১ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইয়ের সরঞ্জাম, সিএনজি ও মাদকসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, টঙ্গীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদক বিক্রেতা এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি ধারালো চাকু, একটি সিএনজি অটোরিকশা এবং ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হত বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাই ও মাদক কার্যক্রম বেড়ে যাওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা, ছাড়পত্র চায়নি কেউ

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা, ছাড়পত্র চায়নি কেউ