আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জামায়াতের জরুরি ব্রিফিং The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জামায়াতের জরুরি ব্রিফিং

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জামায়াতের জরুরি ব্রিফিং ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা, এ নিয়ে সৃষ্ট বিতর্ক, হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার সকাল ১০টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। গণমাধ্যমে বিষয়টি যথাযথভাবে প্রচারের জন্য জাতীয় ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে দলটি। এ উপলক্ষে প্রতিটি গণমাধ্যমকে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টার কিছু সময় পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়। বিকাল সাড়ে ৪টার দিকে ওই হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত নজরে আসে এবং বিতর্কের সৃষ্টি করে।

বিষয়টি জানার পরপরই জামায়াতে ইসলামীর সাইবার টিম অ্যাকাউন্টটি উদ্ধারের কাজে নেমে পড়ে। বিকাল ৫টার কিছু সময় পরে অ্যাকাউন্টটির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। পরে বিতর্কিত পোস্টটি মুছে ফেলা হয় বলে দলটি জানিয়েছে।

তবে অল্প সময়ের জন্য প্রকাশিত ওই পোস্টটির স্ক্রিনশট ও কপি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই অপপ্রচার বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ হিসেবে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে এই হ্যাকিংয়ের পেছনের প্রেক্ষাপট, গৃহীত আইনগত পদক্ষেপ এবং সামগ্রিক রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিন্দুত্ববাদী ভারতের দ্বিচারিতা: সংখ্যালঘু নির্যাতন ঢেকে ‘মা

হিন্দুত্ববাদী ভারতের দ্বিচারিতা: সংখ্যালঘু নির্যাতন ঢেকে ‘মা