মালাইকা অরোরা: “আমাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের দরকার নেই” The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মালাইকা অরোরা: “আমাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের দরকার নেই”

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
মালাইকা অরোরা: “আমাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের দরকার নেই” ছবির ক্যাপশন:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা প্রেম ও সম্পর্কের গুঞ্জন নিয়ে নতুন কোনো খবর নয়। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এসব আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। তবে মালাইকা এসব নিয়ে অতটা ভাবিত নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের দরকার নেই।”

সাম্প্রতিক সময়ে হর্ষ মেহতা ও ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়ালেও মালাইকা সেগুলোকে দেখছেন একেবারেই হালকা মেজাজে। এমনকি ছেলে আরহান খান-এর সঙ্গে বসে এসব নিয়ে হাসাহাসিও করেন তিনি।

মালাইকার নামের সঙ্গে প্রথম গুঞ্জন ছড়ায় এনরিকের এক অনুষ্ঠানের পর হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের। পরে বিদেশ সফর ও সৌরভ বেদীর সঙ্গে একটি নাচের ভিডিও এই জল্পনাকে আরও উসকে দেয়। তবে মালাইকার দৃষ্টিভঙ্গি স্পষ্ট—তিনি এখন নিজের জীবন, নিজের সুখ নিয়েই ব্যস্ত। সম্পর্কের বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই তার।

তার ভাষায়, “যদি কিছু হওয়ার থাকে, সেটা স্বাভাবিকভাবেই হবে। আমি এখন যা আছে, তা নিয়েই খুশি।” মালাইকার জীবনে আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ একটি বড় পরিবর্তন এনেছে। কিন্তু এই অভিজ্ঞতাকেই তিনি শক্তিতে পরিণত করেছেন।

মালাইকা মনে করেন, একজন নারী হিসেবে নিজের পরিপূর্ণতা নিজেকেই গড়ে নিতে হয়। তিনি স্পষ্টভাবে বলেন, “আমাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের প্রয়োজন নেই।”

গুঞ্জন, আলোচনা বা মিডিয়ার নজরের বাইরে মালাইকার এখন একটাই অগ্রাধিকার—নিজেকে ভালো রাখা এবং নিজের মতো করে জীবন যাপন। চলচ্চিত্র, ফিটনেস, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিজের আনন্দকে কেন্দ্র করে জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি উপভোগ করছেন।

দীর্ঘদিনের সম্পর্ক, বিচ্ছেদ ও গুঞ্জনের মধ্যেও মালাইকা অরোরা একটি উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছেন, যে কোনো নারী নিজের জীবন, স্বাধীনতা ও সুখকে কেন্দ্র করে এগিয়ে যেতে পারে। নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনকে সামঞ্জস্যপূর্ণ রাখার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, নারী হিসেবে শক্তি ও পরিপূর্ণতা অর্জন করতে হলে প্রথমে নিজেকেই গুরুত্ব দিতে হয়।

মালাইকা অরোরা আজ কেবল বলিউডের একজন সফল অভিনেত্রী নয়, তিনি একজন স্বতন্ত্র নারী ও মাতৃপ্রেমিক। নিজের জীবনের নিয়ন্ত্রণ, সন্তানের সঙ্গে মানসিক বন্ধন ও স্বাধীনতার মধ্যে খুঁজে পেয়েছেন প্রকৃত সুখ। গুঞ্জন, প্রেম ও সম্পর্কের চাপের মধ্যে থেকেও নিজের স্বকীয়তা ধরে রাখার উদাহরণ তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিশ্বকাপ টিকিটের দাম বাড়ায় ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

বিশ্বকাপ টিকিটের দাম বাড়ায় ক্ষুব্ধ ফুটবল ভক্তরা