চাকরিচ্যুত মুয়াজ্জিন আল আমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাকরিচ্যুত মুয়াজ্জিন আল আমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
চাকরিচ্যুত মুয়াজ্জিন আল আমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে চাকরিচ্যুত হওয়া মুয়াজ্জিন আল আমিন চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে নওগাঁয় গিয়ে মুয়াজ্জিনের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের নির্দেশে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের উদ্যোগে প্রতিনিধি দলটি নওগাঁয় আল আমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে মুয়াজ্জিনের প্রতি সহমর্মিতা ও সমর্থনের বার্তা পৌঁছে দেন।

সাক্ষাৎকালে মো. মোকছেদুল মোমিন জানান, বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে মুয়াজ্জিনকে আগামী দুই মাসের অগ্রিম বেতন দেওয়া হবে এবং ভবিষ্যতেও তার পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনকসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে গত ২৬ জানুয়ারি নওগাঁর সাপাহার উপজেলা সদরের তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদ থেকে আল আমিন চৌধুরীকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি প্রায় চার বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চাকরিচ্যুত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আল আমিন চৌধুরী অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের চাপে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করা হয়।

ভুক্তভোগী মুয়াজ্জিন আল আমিন চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে এবং বিএনপির প্রার্থীর পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে বারবার রাজনীতি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল।

তার অভিযোগ, বিশেষ করে এলাকার কিছু জামায়াত নেতা-কর্মী তাকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য মসজিদ কমিটির ওপর চাপ সৃষ্টি করেন। শেষ পর্যন্ত সেই চাপের মুখেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে চাকরিচ্যুত করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এক্সের অ্যালগরিদম নিয়ে তদন্ত, ফ্রান্সে অফিসে অভিযান

এক্সের অ্যালগরিদম নিয়ে তদন্ত, ফ্রান্সে অফিসে অভিযান