ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদ জামালের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচালিত ‘আমরা বিএনপি পরিবার’। শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এই সহায়তার মাধ্যমে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন Atikur Rahman Ruman। তার নেতৃত্বেই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রী Tareq Rahman-এর পক্ষ থেকে সহায়তার চেক ও উপহার তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী Mir Mohammad Helal Uddin।
অনুষ্ঠানে শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী জপেল চাকমাকেও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। তার পড়াশোনা অব্যাহত রাখতে মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, BNP-এর চেয়ারম্যানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং নিহতদের স্বজনদের সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।
কসমিক ডেস্ক