দামুড়হুদা হাসপাতালে ভুয়া চিকিৎসক ও অনিয়মে অভিযান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দামুড়হুদা হাসপাতালে ভুয়া চিকিৎসক ও অনিয়মে অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
দামুড়হুদা হাসপাতালে ভুয়া চিকিৎসক ও অনিয়মে অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসঙাঙ্গা বাজারে অবস্থিত লাইভ ডেল্টা কেয়ার জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে এবং হাসপাতাল মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম নেতৃত্ব দেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।

অভিযানকালে জানা গেছে, হাসপাতালের মালিক চিকিৎসক মামুনুর রশিদ শাওন এবং গাইনি চিকিৎসক পরিচয়ে মাসুমা ফেরদৈস স্নিগ্ধা দীর্ঘদিন ধরে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তবে তারা কোনো নিবন্ধিত চিকিৎসক নন বলে অভিযোগ রয়েছে। প্রেসক্রিপশনে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করলেও তারা চিকিৎসক হিসেবে বৈধ সনদ বা কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান এই দুইজনকে ভুয়া চিকিৎসক হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়া হাসপাতালের অপারেশন থিয়েটার পরিদর্শন করে দেখা গেছে, সেখানে অপারেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় মানসম্মত লাইট এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করার মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভ্রাম্যমাণ আদালত অপারেশন থিয়েটারটি সিলগালা করার সিদ্ধান্ত নেন। এছাড়া হাসপাতাল মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়, যা তারা তাৎক্ষণিক পরিশোধ করেন।

অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ হাজির হওয়ার আশ্বাস দিলেও তারা শেষ পর্যন্ত উপস্থিত হননি। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম জানিয়েছেন, অপারেশন থিয়েটারে বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকা পর্যন্ত থিয়েটার বন্ধ থাকবে।

তিনি আরও জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে। অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান থেকে স্পষ্ট হয়েছে যে, সরকারি নিয়ম-কানুন না মেনে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হলে প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী দায়বদ্ধ করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান স্থানীয় মানুষ ও রোগীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা ছাড়া কোনো বেসরকারি হাসপাতালকে ছাড় দেওয়া হবে না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
“নোংরামিতে জড়াতে চাই না”—ক্রীড়াঙ্গন নিয়ে বিস্ফোরক মন্তব্য আস

“নোংরামিতে জড়াতে চাই না”—ক্রীড়াঙ্গন নিয়ে বিস্ফোরক মন্তব্য আস