জাপানি বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরলেন ববি হাজ্জাজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাপানি বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরলেন ববি হাজ্জাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
জাপানি বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরলেন ববি হাজ্জাজ ছবির ক্যাপশন:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশ শুধু একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্যই নয়, বরং দক্ষিণ এশিয়া ও আসিয়ানের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন। তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে, যার মাধ্যমে তারা প্রায় ৩০০ কোটিরও বেশি ভোক্তার আঞ্চলিক বাজারে প্রবেশাধিকার লাভ করতে পারেন।

মঙ্গলবার (৪ আগস্ট) জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO), জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রোমোশন সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA)-এর অগ্রগতি এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এসব উদ্যোগ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি বিদেশি বিনিয়োগের পরিবেশকে আরও অনুকূল করবে।

তিনি জাপানের মেইজি পুনর্গঠনকে শিক্ষা, প্রযুক্তি, শিল্পায়ন এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে একটি দেশের সফল রূপান্তরের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশও জ্ঞানভিত্তিক অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন, উৎপাদনশীলতা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতের অর্থনীতি নির্মাণে কাজ করছে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও দেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশের ওপরে রয়েছে এবং সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা

তিনি বলেন, দেশের ৭ কোটিরও বেশি তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক শক্তি। একই সঙ্গে মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলার অতিক্রম করায় দেশের অভ্যন্তরীণ বাজার ও ক্রয়ক্ষমতাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বিদেশি বিনিয়োগের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে।

ববি হাজ্জাজ জানান, বর্তমানে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। আগামী কয়েক বছরে এই বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তিনি যন্ত্রপাতি, অটোমোবাইল যন্ত্রাংশ, ইলেকট্রনিকস, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, কোল্ড-চেইন লজিস্টিকস, শিক্ষা প্রযুক্তি, রোবটিকস, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নকে জাপানি বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরেন।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মেডিক্যাল ট্যুরিজম এবং দক্ষ জনশক্তি উন্নয়নে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার বড় সুযোগ রয়েছে। বক্তব্যের শেষে তিনি জাপানি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশের উন্নয়নযাত্রার দীর্ঘমেয়াদি অংশীদার হওয়ার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাহিদ রানার গতিতে গুঁড়িয়ে করাচি, ইতিহাস গড়ল পেশোয়ার

নাহিদ রানার গতিতে গুঁড়িয়ে করাচি, ইতিহাস গড়ল পেশোয়ার