অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রয়েছে: নির্বাচন কমিশনার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রয়েছে: নির্বাচন কমিশনার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রয়েছে: নির্বাচন কমিশনার ছবির ক্যাপশন:
ad728

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশের সার্বিক পরিবেশ ভালো রয়েছে। নির্বাচনকালে স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে কোথাও যাতে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে শতভাগ ভোটার ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।

গণভোট সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা জারি করা হয়নি। বরং বিদ্যমান আইনকে স্পষ্ট করে তা প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ ধারায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনে যেসব অনিয়ম প্রযোজ্য, গণভোটের ক্ষেত্রেও সেগুলো অনিয়ম হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, সাধারণ নির্বাচনের মতো গণভোটেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে প্রচারণা চালানোর সুযোগ নেই। তবে গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য জানানো যাবে। ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো অবস্থান নিতে পারবেন না।

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরী।

সভায় সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কোর অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সভা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ