২২ বছর পর র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২২ বছর পর র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
২২ বছর পর র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের ছবির ক্যাপশন:
ad728

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হিসেবে এই এলিট বাহিনী এখন থেকে পরিচিত হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ নামে। দ্রুততম সময়ের মধ্যেই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, নতুন নামের পাশাপাশি বাহিনীর জন্য নতুন পোশাকও প্রস্তুত করা হচ্ছে।

র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এই বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরবর্তীতে নাম পরিবর্তন করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) রাখা হয়। ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে র‍্যাব গঠিত হয়। দীর্ঘ ২২ বছর পর এবার বাহিনীটির নাম আবার পরিবর্তন করা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর কার্যক্রম ও কাঠামোকে আরও কার্যকর ও সময়োপযোগী করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে নতুন নামের অধীনে বাহিনীর দায়িত্ব ও অপারেশনাল কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসবে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এডিবির অর্থায়ন দ্বিগুণের বেশি, বাংলাদেশে ১০ প্রকল্পে ২.৫৭ বি

এডিবির অর্থায়ন দ্বিগুণের বেশি, বাংলাদেশে ১০ প্রকল্পে ২.৫৭ বি