ফল-সবজি একসঙ্গে রাখলে দ্রুত নষ্ট হতে পারে, জানা জরুরি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফল-সবজি একসঙ্গে রাখলে দ্রুত নষ্ট হতে পারে, জানা জরুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
ফল-সবজি একসঙ্গে রাখলে দ্রুত নষ্ট হতে পারে, জানা জরুরি ছবির ক্যাপশন:

ব্যস্ত জীবনে অনেকের কাছে প্রতিদিন বাজার করা সম্ভব হয় না। তাই এক দিনে সপ্তাহের বাজার করে ফ্রিজে রাখতে হয়। তবে ফল ও সবজি একসঙ্গে রাখার ক্ষেত্রে সতর্ক না হলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কারণ কিছু ফল ও সবজি থেকে নির্গত গ্যাস অন্যদের জন্য ক্ষতিকর হতে পারে।

১. আলু-পেঁয়াজ:
পেঁয়াজ থেকে নির্গত গ্যাস আলুকে অঙ্কুরোদগম করিয়ে দ্রুত নষ্ট করতে পারে। আলুর আর্দ্রতা পেঁয়াজকে দ্রুত পচতে সাহায্য করে। তাই আলু ও পেঁয়াজ আলাদা, শুষ্ক ও হাওয়াযুক্ত স্থানে সংরক্ষণ করা উচিত।

২. টমেটো ও শসা:
টমেটো থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়, যা শসাকে দ্রুত নষ্ট করে। টমেটো ঘরের তাপমাত্রায় রাখা ভালো, শসা কাগজে মুড়ে ফ্রিজে সংরক্ষণ করা উত্তম।

৩. আপেল ও গাজর:
আপেল থেকে নির্গত গ্যাস গাজরের স্বাদ ও স্থায়িত্ব কমিয়ে দেয়। দুটোই ফ্রিজে রাখা যেতে পারে, তবে আলাদা পাত্রে রাখাই নিরাপদ।

৪. কলা-পিচ, স্ট্রবেরি ও ব্লুবেরি:
কলা ও পিচ একসঙ্গে রাখলে দ্রুত পেকে যায়। স্ট্রবেরি ও ব্লুবেরি আলাদা রাখলে ক্ষতি কমে এবং নরম হওয়া রোধ করা যায়।

এই পরামর্শ মেনে চললে ফল ও সবজির স্থায়িত্ব বাড়ে এবং নষ্ট হওয়ার ঝুঁকি কমে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গণভোট দলীয় নয়, এটি রাষ্ট্র সংস্কারের প্রশ্ন: আলী রীয়াজ

গণভোট দলীয় নয়, এটি রাষ্ট্র সংস্কারের প্রশ্ন: আলী রীয়াজ