বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী ছবির ক্যাপশন:
ad728

নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে জামায়াত জোটভুক্ত বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে গাজী আব্দুর রহীম রুহী বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা এবং নেত্রকোনা-২ আসনের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি এই আসনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। সে কারণেই তিনি বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। বিভক্ত রাজনীতির পরিবর্তে বৃহত্তর ঐক্যের মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষা করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গাজী আব্দুর রহীম জানান, নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে দলীয়ভাবে গৃহীত। এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বলে তিনি স্পষ্ট করেন।

এ সময় তিনি জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের বিরুদ্ধে রাজনৈতিক মুনাফিকির অভিযোগ করেন। তার দাবি, অতীতে বিভিন্ন সময়ে এসব দল তাদের সঙ্গে যোগাযোগ রাখলেও কোনো যৌথ রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী বারবার তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, কিন্তু প্রকৃত অর্থে কোনো দীর্ঘমেয়াদি বা সম্মানজনক রাজনৈতিক সমঝোতায় আসেনি। এই অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতে রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সিদ্ধান্তের ফলে নেত্রকোনা-২ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী হিসেবে থাকছেন তারেক রহমান

বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী হিসেবে থাকছেন তারেক রহমান