দেশের ওপর কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কবার্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশের ওপর কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
দেশের ওপর কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কবার্তা ছবির ক্যাপশন:

কালবৈশাখী ও বজ্রপাত নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। শুক্রবার (২০ মার্চ) রাত ৯টা ৪৮ মিনিটে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন।

তিনি জানান, এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত এবং কোনো কোনো স্থানে শিলাবৃষ্টি অতিক্রম করতে যাচ্ছে। দেশের ওপর দিয়ে রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে এ পরিস্থিতি চলবে।

মোস্তফা কামাল পলাশ আরও উল্লেখ করেন, কালবৈশাখীর তীব্রতা সবচেয়ে বেশি থাকবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা (উত্তরাঞ্চল) ও সিলেট বিভাগের সব জেলা এবং খুলনা ও ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের কিছু জেলায়। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে প্রভাব অপেক্ষাকৃত কম থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে, নীতিমা

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে, নীতিমা