সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান: ‘মাননীয়’ নয়, নামেই ডাকুন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান: ‘মাননীয়’ নয়, নামেই ডাকুন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান: ‘মাননীয়’ নয়, নামেই ডাকুন ছবির ক্যাপশন:
ad728

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেছেন, তার নামের আগে যেন ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করা হয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অনুরোধ করেন।

সভায় ঢাকার একজন সাংবাদিক নেতা বক্তব্যের সময় তারেক রহমানকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, “দয়া করে আমার নামের আগে ‘মাননীয়’ সম্বোধন ব্যবহার করবেন না।” তার এই বক্তব্যে সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশা নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হলেও তার মন সব সময় দেশের সঙ্গেই যুক্ত ছিল। দেশের প্রতিটি ঘটনা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন বলেও জানান।

রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, প্রতিহিংসার রাজনীতির পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে। তিনি বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে সেই মতপার্থক্য আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন কখনোই মতবিরোধ বা সংঘাতের পর্যায়ে না যায়—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

দেশে ফেরার পর বিভিন্ন স্থানে সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি স্পষ্ট দিকনির্দেশনা ও আশার সন্ধান করছে। শুধু নতুন প্রজন্ম নয়, দেশের সব প্রজন্মই একটি ইতিবাচক গাইডেন্স প্রত্যাশা করে। রাজনীতিবিদদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, সব প্রত্যাশা একসঙ্গে পূরণ করা সম্ভব না হলেও, রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তরিকভাবে কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি রাজনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে দেশের রাজনীতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ ইস্যুতে আমেরিকা-ভারত-চীন সমীকরণ ব্যাখ্যা করলেন র

আওয়ামী লীগ ইস্যুতে আমেরিকা-ভারত-চীন সমীকরণ ব্যাখ্যা করলেন র