সুখী দেশের তালিকায় আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সুখী দেশের তালিকায় আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
সুখী দেশের তালিকায় আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ ছবির ক্যাপশন:

বিশ্ব সুখী দিবস উপলক্ষে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৬-এ সুখী দেশের তালিকায় ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশ-এর অবস্থান ১৩৪তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল আফগানিস্তান, যা দীর্ঘদিন ধরে যুদ্ধ ও অস্থিতিশীলতার প্রভাব মোকাবিলা করছে।

প্রতিবেদন অনুযায়ী, টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের অবস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। শীর্ষ তালিকায় আরও রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নেদারল্যান্ডস

এই প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, গ্যালাপ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক। দেশগুলোর অবস্থান নির্ধারণে মাথাপিছু জিডিপি, সামাজিক সুরক্ষা, গড় আয়ু, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির মাত্রার মতো সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।

এবারের মূল্যায়নে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগৃহীত তথ্যের গড় বিশ্লেষণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর ২০ মার্চ বিশ্ব সুখী দিবস পালিত হয়। ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিবসটি ঘোষণা করে, যার উদ্দেশ্য মানুষের জীবনে সুখ ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০টি সুখী দেশের তালিকায় রয়েছে—ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ এবং মেক্সিকো


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোটের মাধ্যমে দুঃশাসনের জবাব দেওয়ার আহ্বান বিএনপি প্রার্থীর

ভোটের মাধ্যমে দুঃশাসনের জবাব দেওয়ার আহ্বান বিএনপি প্রার্থীর